রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় তারেক রহমানের শোক

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের ভয়াবহ ভূমিকম্পে উঁচুতল ভবনসহ নানা স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

এই ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, বাংলাদেশের প্রবল ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে তিনি শোকাহত এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি জানাচ্ছেন।

তারেক রহমান বলেন, সরকার আগে থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি সম্ভব ছিল এবং ক্ষয়ক্ষতি কমানো যেত। তিনি আশা প্রকাশ করেন, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও বাংলাদেশের মানুষ আগের মতোই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

তিনি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। তিনি সবার জন্য মহান আল্লাহর হেফাজত কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: