রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন করে শত্রুপক্ষ হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সামনে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সব বাধা অতিক্রম করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল পরাজিত শক্তি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: