রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রামে মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন। উপজেলা ইউডিএফ অফিসার আবু বক্কর সিদ্দিক ও তথ্য অফিসার ফাতেমা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, আবদুল বারিক, আলী হোসেন মোল্লা, বীর প্রতীক বাহার রেজা, নুর হোসেন প্রমুখ।

সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, কৃষি অফিসার মোঃ জোবায়ের হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর, মৎস্য কর্মকর্তা লতিফুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে সাধরে গ্রহণ করেন।

এ ছাড়া সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা পরিষদ ক্যাম্পাসে মহান বিজয় দিবসের সূচনা ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন। সকাল ৮:৩০ মিনিটে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের সমাবেশ ও ডিসপ্লে প্রদর্শন।

ডিসপ্লে প্রদর্শন উদ্ভোধন, জাতীয় পতাকা উত্তোলন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন ও চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউসার হোসেন। বিকাল ৩:০০টায় চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: