রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি :
ডিজ্এ্যবিলিটি ইনক্লুসিভ ফ্লাড রিকভারী ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থা গতকাল সকালে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা পরিষদে প্রকল্পের আওতাভূক্ত প্রতিবন্ধী মানুষের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা মো: আনোয়ার হোসেন এবং সিডিডি এর পক্ষে উপস্থিত ছিলেন মো: ওহিয়ার রহমান, প্রকল্প সমন্বয়কারী।
উল্লেখ্য সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরওয়াপদা এবং চরজব্বর ইউনিয়নে উল্লেখিত প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে ৪২টি টিউবওয়েল, ৪৬টি ল্যাট্রিন এবং ১০০টি বাড়িভিত্তিক সবজিবাগান তৈরীসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে।
প্রকল্পের আওতায় ৪৭ জন প্রতিবন্ধী মানুয়ের মাঝে ৫৬টি সহায়ক উপকরণ (হুইল চেয়ার-৩৮টি, বিশেষ চেয়ার-৭টি, স্ট্যান্ডিং ফ্রেম-৫টি, ওয়াকার-২টি, সাদা ছড়ি-১টি, টয়লেট চেয়ার-১টি, গেইটার-২টি) প্রদান করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করছে সেন্টার ফর ডিজাস্টার ফিলোনথ্রোপী, ইউএসএ।