রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, চৌদ্দগ্রামের নির্বাচিত এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী প্রফেসর ডাঃ হাবিবা আক্তার চৌধুরী সুইটি। আজ ১৮ ফের্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ১৭ ফেব্রুয়ারি সকালে তিনি এমপি ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহন করেন। ১৮ ফেব্রুয়ারি ব্যক্তিগত সফরে তিনি সিঙ্গাপুর পৌঁছেছেন। সেখানে তিনি নিয়মিত শারিরীক চেকআপের পাশাপাশি সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সাথে মতবিনিময় করবেন। এজন্য তিনি চৌদ্দগ্রামবাসীর দোয়া কামনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: