বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

ইংল্যান্ড ও স্কটল্যান্ডে লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যে করোনাভাইরাসে নতুন রূপ জেকে বসেছে। প্রতিদিন গড়ে অর্ধলক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হতে পারে ধারণা করে স্থানীয় সময় সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছেন। খবর বিবিসির।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত বছর মার্চে প্রথম দফা লকডাউন ঘোষণা করেছিল যুক্তরাজ্য। দশ মাস পর আবারও তারা লকডাউন ঘোষণা করলো। তবে এবারের পরিস্থিতি আরো নাজুক। শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডও লকডাউন ঘোষণা করবে।

এই লকডাউন চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। এ সময়ে কাজ এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। যারা ঘরে বসে অফিস করতে পারবে না তাদের অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার থেকে সবগুলো স্কুল ও কলেজ অনলাইন প্লাটফরমে ক্লাস নিতে শুরু করবে।

অপরদিকে, সোমবার মধ্যরাত থেকে স্কটল্যান্ডে লকডাউন ঘোষণা করেছেন সেখানকার ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন। গত বছরের মার্চ মাসের পর বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি খুব বেশি উদ্বিগ্ন বলে জানিয়েছেন। স্কটল্যান্ডের পার্লামেন্টে সোমবার তিনি বলেছেন, স্কটল্যান্ডের মূল ভূখন্ডে যেসব এলাকায় (টিয়ার) লেভেল-৪ ঘোষণা করা হয়েছে, সেসব স্থানে লোকজনকে জানুয়ারি মাসের বাকিটা সময় ঘরে থাকতে বাধ্য করা হবে। বেশির ভাগ শিক্ষার্থীর জন্য ফেব্রুয়ারির শুরু না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস ইস্যুতে বর্তমানে আমরা যে কঠিন অবস্থা মোকাবিলা করছি, তাতে খুব বেশি উদ্বিগ্ন। এমনটা বললে বাড়িয়ে বলা হয় না। বৃটেনে প্রথম শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ। এর অর্থ এই যে, স্কটল্যান্ডে বর্তমানে লেভেল-৪ আরোপ করা হলেও তা যথেষ্ট নয়।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: