শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

কেরানীগঞ্জে অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ৬।

কেরানীগঞ্জ প্রতিনিধি :: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযানে পিস্তল,গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্য ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১০)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে র‌্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

সোমবার (১১ জানুয়ারি) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের মো. শামীম (২৪), মো. ফয়সাল (২২), মো. শাহজালাল হাওলাদার (২৪), মো. সম্রাট সরদার (২১) ও মো. খায়রুল ফকির (২৭) নামের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, চারটি চাকু, পাঁচটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।এ ছাড়া অপর একটি পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-সিপিসি ২ দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকায় অভিযান চালিয়ে মো. পারভেজ মুন্সি (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে (দুইশত পঞ্চাশ) গ্রাম গাজা,একটি মোবাইল ফোন ও নগদ ১৩,৪০০/- টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: