রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম
এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে শীর্তাত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের কম্বল বিতরণ

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হেয়েছে।

আজ বুধবার পৌর শহরের সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে “ক্রিসমাস বাউন্স বেক প্রোগ্রামের” আওতায় বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ।

এ সময় পৌরসভার ৫৪৬ জন শিশুর মাঝে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অতিথিরা। এছাড়াও পৌরসভাসহ প্রকল্প এলাকায় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে মোট ৩ হাজার ২শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা। বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগী শিশু, শিশুর অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: