শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

আক্কেলপুরে নৌকার বিজয় নিশ্চিত করতে জেলা আওয়ামীলীগের প্রচার

(জয়পুরহাট) প্রতিনিধি :: ১৪ এ ফেব্রুয়ারি জয়পুরহাটের আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌর্কার প্রতীকের মেয়র প্রার্থী মোঃ শহীদুল আলম চৌধুরী কে বিজয়ী করার লক্ষে জেলা আওয়ামীলীগের গণসংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টার ও সাধারন সম্পাদক,পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরের নেতৃত্বে পৌর সদরের কলেজ বাজারের হাটে প্রতিটি দোকানে ও ভোটাদের মাঝে লিফলেট বিতরণ মধ্য দিয়ে গণসংযোগ চালান কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব,ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল,ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মিঠু,সামছুল আলম চাঁদ মাস্টার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাফুদৌলা বাবু,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রানা চৌধুরী,সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম ইসলাম বিটু, সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে উপজেলা পরিষদের সামনে থেকে নৌর্কা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ শহীদুল আলম চৌধুরী কে সাথে নিয়ে একটি মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে রেলগেটে চত্বরে এসে শেষ হয়।

সন্ধায় রেলগেট সংলগ্নে নৌকা মার্কার ভোট চেয়ে বিশাল এক পথসভা অনুষ্ঠিত হয়।সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা,জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, ভোটাদের উদ্দেশে বক্তব্যে বলেন,আমাদের মননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৪ ফেব্রুয়ারি সারাদিন নৌকা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সন্তান মোঃ শহীদুল আলম চৌধুরী কে জয়যুক্ত করবেন।এসময়ে নৌকার ভোট চেয়ে আরো অনেকেই বক্তব্য রাখেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: