বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর

নিউজ ডেস্ক :: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টায় ঢাকায় আসছেন। আজ সন্ধ্যায়ই তিনি দিল্লি ফিরে যাবেন। সকাল দশটায় বিশেষ উড়োজাহাজে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-তে পৌঁছার কথা রয়েছে তার। সেখানে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন। তার এ সফর নিয়ে আলোচনা করতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন বলে জানা গেছে।

জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুপুর সোয়া ১২টায় ড. মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

তারা নরেন্দ্র মোদির সফরে আলোচ্য বিষয়গুলো চূড়ান্ত করতে আলোচনা করবেন। এছাড়াও কানেকটিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, করোনায় সৃষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। অমীমাংসিত ইস্যুগুলো, বিশেষ করে পানির বিষয়টি গুরুত্ব পাবে। মোদির ঢাকা সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক সই হবে।

এর আগে মোদির সফর সামনে রেখে ২৮ থেকে ৩১ জানুয়ারি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফর করেন। সেই সময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে তিনি বৈঠক করেন। এর আগে ১৮ আগস্ট হর্ষবর্ধন ঢাকায় এসেছিলেন। সেই সময় মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকায় আসছেন। ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর আগে গত বছর ১৭ ডিসেম্বর দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: