বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিবালয়ে যমুনা ব্যাংক এর অর্থায়নে ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : আজ ৮ মে’২০ শুক্রবার শিবালয়ে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে করোনা ভাইরাসে (কোভিড-১৯) কর্মহীন ও দুস্থ ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক কালামপুর শাখার ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, শিবালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শিবালয় থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এ আর মাসুদ উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান তরিৎ, মহাদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল আকতার খাজা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাশেল, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন কুমার হোড়, মহাদেবপুর সরকারি কলেজ বরংগাইল ছাত্রলীগের সভাপতি মোঃ রাজিব হোসেন প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে শিবালয় থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এ আর মাসুদ উদ্দিন পিন্টু বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে স্বাস্থবিধি মেনে চলতে হবে। সকলেই মাস্ক ব্যবহার করবেন এবং সরকারি নিয়ম মেনে চলবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: