মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

ওবায়দুল কাদের বললেন : প্রস্তুতি থাকায় আম্পানে ক্ষয়ক্ষতি, প্রাণহানি কম হয়েছে

 নিউজ ডেস্ক : সরকারের পূর্বপ্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেক কম হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সেতুমন্ত্রী।

ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিও মোকাবিলা করছে। তাদের দুটো চ্যালেঞ্জ অতিক্রমে পাশে দাঁড়াতে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। আল্লার অশেষ রহমতে পবিত্র লাইলাতুল কদরের রজনীতে মানুষের দোয়া এবং শেখ হাসিনা সরকারের পূর্বপ্রস্তুতি আমাদেরকে ঘূর্ণিঝড় হতে অল্প ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে উত্তরণ ঘটিয়েছে। এর পাশাপাশি সুন্দরবন সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করেছে।

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, পানিবন্দি মানুষের সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সামাজিক দূরত্ব না মেনে অনেকেই জেনেশুনে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কিছু দিন ধরে আমাদের অসাবধানতা-অসচেতনতার জন্য করোনার সংক্রমণ ও মুত্যুর হার বেড়ে চলছে। যারা সামাজিক দূরত্ব মেনে চলছেন না, অহেতুক যেখানে সেখানে সমাগম করছেন তারা জেনে শুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনছেন।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: