বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ক্যান করে রিলিফ স্লিপ জালিয়াতি, আটক ২

মুুুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে রিলিফের চালের স্লিপ জালিয়াতির অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সন্ধ্যার দিকে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়। এর আগে, আজ বিকেলের দিকে, উপজেলার চর ফকিরা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছে, চর ফকিরা ১নং ওয়ার্ডের মুনুসুর আলী মাঝি বাড়ির আব্দুল কুদ্দুস’র ছেলে মো.সজিব (৩০), চর ফকিরা ৪নং ওয়ার্ডের ফরাজী বাড়ির আবদু রব’র ছেলে পারভেজ (৩১)।

চর ফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন জানান, পারভেজ চর ফকিরা ১নং ওয়ার্ডের বাসিন্দা এবং জি আর রিলিফের কার্ডধারী সুবিধাভোগী। এ সুযোগে সে চাপরাশীরহাট বাজারের কম্পিউটার দোকানদার সজিব’র যোগসাজশে জি আর রিলিফের বেশ কয়েকটি মূল কার্ডকে স্ক্যান করে শতাধিক কার্ডধারীর রিলিফের চাল আত্মসাৎ করে। পরে এ অনিয়ম ও দুর্নীতি পরিষদের সদস্যদের নজরে আসলে অভিযুক্ত যুবককে তার বাড়ি আটক করা হয় । এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে পুলিশ হাতে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্ততি চলছে। আগামীকাল আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: