নিউজ ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ড। যেখানে প্রথম রাউন্ডের এই ম্যাচে প্রথমে ব্যাট করা আমিরাত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করেছে।
আজ রোববার গিলংয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। তবে ডাচ বোলারদের সামনে ভালো করতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি।
ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬.৩ ওভারে ৩৩ রান তোলেন দুই আমিরাত ওপেনার চিরাগ সুরি ও মুহাম্মদ ওয়াসিম। তবে এই জুটি ভাঙেন রোয়েলফ ভ্যান ডার মারিউ। সুরিকে ১২ রানে ফেরান তিনি। আমিরাত শুরু থেকে সেভাবে উইকেট না হারালেও রানের গতি তারা কখনোই বাড়াতে পারেনি।
অন্যদিকে ফ্রেড ক্লাসেনের বলে ওয়াসিম ৪১ রানে বিদায় নিলে সংগ্রহটা ছয়ের নিচেই থাকে। আমিরাতের অন্য ব্যাটারদের মধ্যে বৃত্তি অরবিন্দ ১৮ ও কাশিফ দাউদ ১৫ রান করেন।
নেদারল্যান্ডস বোলারদের মধ্যে বাস ডি লিড সর্বোচ্চ ৩টি উইকেট পান। ক্লাসেন দুটি উইকেট দখল করেন।