নিউজ ডেস্ক :: সম্প্রতি ঢাকার উত্তরাতে শেষ হলো একক নাটক "এ কেমন বউ" এর শুটিং। নাটকটি নির্মাণ করেছে সময়ের জনপ্রিয়, তরুণ, মেধাবী নাট্য নির্মাতা মো: ইয়াসির আরাফাত। এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে নিরব ও সামিহা । নাটকটি সময়োপযোগী একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। নাটক টি প্রযোজনা করেছে সরকার মিডিয়ার কর্ণধার সরকার সুমন।
নাটকটিতে আরো অভিনয় করেছে মম শিউলি, কাজী উজ্জল, রায়হান ম্যাক্স, ফারদিন, জারা সহ আরো অনেকে। নাটকটিতে সিনেমাটোগ্রাফিতে কাজ করেছে সোহেল খান। সামিহা ও নিরবের সাথে কথা বলে জানা গিয়েছে গল্পটি অসম্ভব সুন্দর এবং পরিচালক খুব সুন্দর ভাবে গল্পটি কে দৃশ্যায়ন করেছেন।
তারা আশা করছেন নাটক টি বেশ দর্শক জনপ্রিয়তা পাবে। নাটকটি "ক্রিয়েশন বক্স" প্রোডাকশন হাউজ থেকে নির্মাণ করা হয়েছে। নাটকটি খুব শীগ্রই "সরকার এন্টারটেইনমেন্ট" ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হবে বলে পরিচালক জানিয়েছেন।