নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট কালেকশন অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: কালেকশন অফিসার
বিভাগ: রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট
চাকরির ধরন: বেসরকারি চাকরি
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৪
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ভালো দক্ষতা (এমএস অফিস, এক্সেল/ ই-মেইল হ্যান্ডলিং ইত্যাদি)।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও নতুনরা আবেদন করা যাবে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর
কর্মস্থল: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা (সাভার)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নিয়ম অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।