ভোলায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে ২ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
সোমবার (৭ অক্টোবর) সদরের উত্তর দিঘলদী ও ইলিশা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোসলে উদ্দিন ও কামাল। এসময় ২টি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানিয়য়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড একটি টিম অভিযানে নামে। অভিযান দলটি সদরের ইলিশা বাজার এবং উত্তর দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুদের আটক করে। তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র।
আটককৃতদের বিরুদ্ধে ভোলার মেঘনায় নদীসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দস্যুতা, দখল ও ভূমিদস্যুতা অভিযোগ রয়েছে। জেলেদের অভিযোগের ভিত্তিতে তাদের আক করা হয়। পরে আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।