বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

নিউজ ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটিই এ খবর নিশ্চিত করেছে।

বেহাত হওয়ার আগে অ্যাকাউন্টটি থেকে বেশ কয়েকটি টুইটে ক্রিপ্টোকারেন্সি মুদ্রার মাধ্যমে সাহায্য চাওয়া হয় বলে বিবিসি’র খবরে বলা হয়েছে।

টুইটার থেকে বলা হয়েছে, তারা ঘটনাটির ব্যাপারে সতর্ক ছিল। অ্যাকাউন্টটির নিরাপত্তায় তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশিষ্ট ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট বেহাত হলো। গত মাসে বারাক ওবামা, জো বাইডেন ও এলন মাস্কসহ বিশিষ্ট ব্যক্তিদের ১৩০টি টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল।

টুইটারের এক নারী মুখপাত্র বিবিসিকে বলেন, “আমরা গুরুত্বের সঙ্গে পরিস্থিতিটা তদন্ত করছি। এই মুহূর্তে আরও কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে কি-না এ ব্যাপারে আমরা অবগত না।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদির অফিশিয়াল যে কয়টি অ্যাকাউন্ট রয়েছে এর মধ্যে টুইটার অন্যতম। গুরুত্বপূর্ণ বিষয়ে হর হামেশাই টুইট করেন তিনি।

টু্‌ইটার অ্যাকাউন্টটি হ্যাকড হওয়ার আগে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা চেয়ে যে টুইটগুলো করা হয়েছে তা ইতিমধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: