মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা আজও অনেকের কাছেই অস্বস্তিকর। কিন্তু যত দিন যাচ্ছে, ততই আমরা বুঝতে পারছি যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা শারীরিক স্বাস্থ্যের মতোই জরুরি। বিষণ্ণতা, উদ্বেগ, পিটিএসডি বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার এই শব্দগুলো আজকাল প্রায়শই শোনা যায়। কিন্তু এগুলোর গভীরতা ঠিক কতটা হতে পারে? কীভাবে বুঝবেন কেউ মানসিকভাবে সংকটে আছে? কখন পেশাদার সাহায্য নেবেন? আর পরিবার হিসেবে কীভাবে সাহায্য করবেন? চলুন জেনে নেওয়া যাক।
যে ধরনের লক্ষণের দিকে নজর দেবেন-
মানসিক সমস্যার লক্ষণগুলো অনেক সময় এতটাই সাধারণ হয় যে আমরা তা অবহেলা করি। কিন্তু এই ছোট ছোট লক্ষণই বিষণ্ণতা বা ডিপ্রেশন, উদ্বেগ বা অ্যাংজাইটি ও পিটিএসডির মতো বড় সমস্যার ইঙ্গিত দেয়। তাই নিজের ও কাছের মানুষদের আচরণগত পরিবর্তনের দিকে খেয়াল করুন। যে লক্ষণগুলো চিন্তার কারণ হতে পারে-
ডাক্তার বা কাউন্সিলরের সাহায্য নেবেন কখন
মানসিক সমস্যা নিয়ে লজ্জা বা ভয়ের কিছু নেই। যখন দেখবেন যে এই লক্ষণগুলো দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, তখনই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যেমন
পরিবারের সদস্যদের সচেতনতা ও সহযোগিতা মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তির ভালো থাকার প্রধান কয়েকটি উপায়ের একটি। মানসিক সংকটের লক্ষণগুলো যদি আপনার পরিবারের বা বন্ধুদের কারও মধ্যে দেখেন, তাহলে আপনার দায়িত্ব তাকে সাহায্য করা। কারণ আক্রান্ত ব্যক্তি অনেক সময়ই নিজে থেকে সাহায্য চাইতে পারে না।
মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলা আজও আমাদের সমাজে কঠিন হলেও এই নীরব সংকট মোকাবিলা করার সময় এসেছে। বারবার এ বিষয়ে আলোচনা করা মানুষকে অবগত করার মধ্য দিয়েই সবার জন্য স্বস্তিকর একটি পৃথিবী লাভ করা সম্ভব। মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটা কোনো বিলাসিতা নয়, এটি আমাদের মৌলিক প্রয়োজন।