গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণকৃত স্কুলছাত্র তিন লাখ টাকা স্বর্ণের বিনিময়ে মোস্তাফিজুর রহমান (১০)-কে উদ্ধার হয়েছে। দিবাগতরাত তিনটা সময় অভিযুক্তরা শিশুটিকে তার নিজ বাড়িতে ফেরত দিয়ে যায়। এ ঘটনাটি উপজেলার রাজাহার ইউনিয়নের বড়শাও গ্রামে ঘটেছে।
উদ্ধার হওয়া শিশু মোস্তাফিজুর রহমান বড়শাও গ্রামের মো. মুনছুর আলীর ছেলে। সে রাজাবিরাট এলাকার মেধা বিকাশ কেজি স্কুলে'র দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত (৬আগস্ট) বুধবার সকালে মোস্তুাফিজুর স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুল ছুটির পর দুপুর ১টা থেকে সে নিখোঁজ ছিল। মোস্তাফিজুরের মা রাহাতারা বেগম বিষয়টি তার স্বামী মুনছুর আলীকে জানান, যিনি কর্মস্থল ঢাকায় থাকেন। খবর পেয়ে মুনছুর আলী তার আত্মীয়ের ব্যবসার ৩ লাখ টাকা ও স্বর্ণে স্ত্রীর কাছে পাঠান এবং ছেলেকে খোঁজাখুঁজি শুরু করতে বলেন।
এর পরদিন, ৭ আগস্ট সকালে পরিবারের সদস্যরা একই ইউনিয়নের নোনাহার দেওতা গ্রামের বাসিন্দা অভিযুক্ত মো. ফরিদুল ইসলাম (৫০) ও মোছা. সাহিদা বেগম (৪২)-এর বাড়িতে গিয়ে মোস্তাফিজুরের খোঁজ করেন।
অবশেষে, ঘটনার সাত দিন পর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা শিশু মোস্তাফিজুরকে তার নিজ বাড়িতে ফেরত দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে তারা জানান।