শিক্ষক জাতির নির্মাতা। এ সমাজে চিকিৎসক আছে, প্রকৌশলী আছে। আইনজীবি আছে, প্রশাসক আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এনজিও কর্মী আছে, রাজনীতিবিদ আছে। অনেক ধরণের পেশা আছে। কিন্তু তারা তাদের পেশায় গুরুত্বসহ আপনাদের মত অবদান রাখতে পারে না। যেটা আপনারা পারেন। আমরা ছাত্রজীবনে সবাই পড়েছি শিক্ষা জাতির মেরুদন্ড। এতে কোন সন্দেহ নেই। আমি এর সাথে নতুন শব্দ যোগ করতে চাই। শিক্ষার মেরুদন্ড প্রাথমিক শিক্ষা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার এসব কথা বলেন।
লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস। এসময় জেলার ৫ উপজেলায় নব নিয়োগপ্রাপ্ত ২৫০ প্রাথমিক শিক্ষক।
তিনি বলেন, শিক্ষার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। বহুতল ভবনে যেমন ফাউন্ডেশন নিতে হয়। যদি ফাউন্ডেশন না নেই তবুও ভবন করা যাবে। তবে ভবন ভেঙে পড়বে। তাই মানব জীবনের ফাউন্ডেশন প্রাথমিক শিক্ষা।
ডিসি নব-নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক কিংবা উচ্চ শিক্ষা পর্যায়ে যদি কোন শিক্ষক ভাবে ফাউন্ডেশন করতে, এ ছাত্র-ছাত্রীর ভিত্তি আমি নির্মাণ করবো তা পারবে না। তিনি শুধু উচু করতে পারবেন। কিন্ত ভিত্তি তৈরি করতে পারবে না। এ অন্যন্য সুযোগ আপনার আছে। আপনি যদি ভিত্তি মজবুত করে দিতে পারে। জাতির ভিত্তি তৈরি করলেন।