মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

কোম্পানীগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নারিকেল বেপারীর দোকান এলাকার নারিকেল বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নারিকেল বেপারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে মাহমুবুর রহমান মাহির (২) পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় মাহির পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যু সম্পর্কে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: