বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১০ অক্টোবর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদসন্তৃন্দ, গুনগ্রাহী ও শোকাহত আত্মীয় স্বজন, ছাত্র-শিক্ষক, সহকর্মী ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম চিৎিসাধীন অবস্থায় আজ ঢাকার ল্যাব এইড হাসপাতালে মৃত্যু বরণ করেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ছিলেন। বিশিষ্ট রবীন্দ্র গবেষক হিসেবেও তিনি সুপরিচিত। তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তিনি এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন।
তিনি ছিলেন প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চিন্তার মানুষ। তিনি তাঁর চিন্তা ও কর্মের মাধ্যমে সমাজ প্রগতির সংগ্রামে নিয়োজিত নেতা কর্মীদের ও সাধারণ মানুষকে প্রভাবিত করেছেন। তাঁর মৃত্যুতে আমরা বামপন্থী আন্দোলনের একজন সুহৃদকে হারালাম।
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম এর মৃত্যুতে আমাদের দল বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আবারও গভীর শোক প্রকাশ করে তাঁর অনন্য জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
সৈয়দ মনজুরুল ইসলাম লাল সালাম!