আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রাম যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ই অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার সুপার মার্কেট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্বে করেন চৌদ্দগ্রাম উপজেলা পিআইও প্রকৌশলী আবুল কালাম আজাদ। চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মেহেদী হাসান, এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, কৃষি কর্মকর্তা যোবায়ের আহমেদ, সমবায় কর্মকর্তা মোবারক হোসেন, চৌদ্দগ্রাম বাজার কমিটির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, উপজেলা তথ্য কর্মকর্তা ফাতেমা বেগমসহ সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশগ্রহণকারীদের ভূমিকম্পের সময় করণীয়, অগ্নিকান্ডে উদ্ধারকাজ, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতি এবং দ্রুত সাড়া দেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল উদ্দিন নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।