শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কেরানীগঞ্জে অবৈধ সিসা কারখানা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

কেরানীগঞ্জ প্রতিনিধি :: কেরানীগঞ্জে বিষাক্ত সিসা কারখানা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ সিসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার উপজেলার শাক্তা ইউনিয়নের আব্দুস সালাম চেয়ারম্যান রোডে উপজেলা সহকারী কমিশনার (ভূমি )কামরুল হাসান সোহেলের নেতৃত্বে ও কেরানীগঞ্জ মডেল থানার সহযোগিতায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

রাসেল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এটা ভাঙা এলাকাবাসীর জোর দাবি ছিলো। কারখানা দুটিতে ২৪ ঘন্টা কাজ চলতো। দেরীতে হলেও বিষাক্ত সিসা কারখানা অপসারণ হয়েছে,এতে আমরা খুব খুশি।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, সিসা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ব্যাটারির বর্জ্যসহ নানা কেমিক্যাল যুক্ত প্লাস্টিক, কৌটা পুড়িয়ে সিসা তৈরি করা হয়। এর ফলে মানসিক বিকৃতি, রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতিসাধন হতে পারে।

কেরানীগঞ্জের শিশুরা সিসা মুক্ত পরিবেশে শ্বাসপ্রশ্বাস নিবে। কেরানীগঞ্জে কোন সিসা ফ্যাক্টরি থাকবে না বলে আমরা যে ঘোষণা দিয়েছে এটা তারই অংশ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: