রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চাইলেন মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে যেন আবারও দেশের মানুষের সেবা করতে পারেন।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দোয়া মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, গত দুই দিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা সংকটজনক।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের জন্য নির্যাতন, নিপীড়ন ও কারাভোগ সত্ত্বেও তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করেছেন। তাই দলের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনায় দোয়া করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ জুমার নামাজের পর সারাদেশেই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর এক দিনের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: