প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৯:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৬ টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামকে নড়াইল ২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে প্রথম ধাপে নড়াইল ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ঘোষণা করা হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ