সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে হতদরিদ্র শীতার্ত মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫, সকাল সাড়ে ১১ টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে ইউএনও মহোদয়ের দেওয়া কম্বল অসহায় দুঃস্থ হতদরিদ্র শীতার্ত মাঝে কম্বল বিতরণ করা হয়। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। এসময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ছাত্র প্রতিনিধি তানভীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জামছেদ আলম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্নসাধারণ সম্পাদক মুজাহিদ বিন ফিরোজ, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম মন্টু, কবিরুল আহছান ডালিম, তাসকিন আহমেদ শাওন।
সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, রশীদুল আলম রশীদ, রবিউল ইসলাম ও আব্দুস সবুর। অনুষ্ঠানে প্রধান অতিথি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ বিভিন্ন কাজে সহায়তা করার জন্য সকল সদস্যদের ধন্যবাদ জানান। সাথে সাথে রিপোর্টার্স ক্লাবের সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।