আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল :
নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়া হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন,শহীদদের কবর জিয়ারত, আলোচনা সভা ও মিলাদ মহফিল।
সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়।
পরে থানা চত্বর শহীদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের কবর জিয়ারত করেন।
সকাল ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ সাদিয়া সুলতানার সভাপতিত্ব বক্তব্য দেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম নজরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান প্রমূখ।
এছাড়াও লোহাগড়া উপজেলার মুক্তিযোদ্ধা সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।