রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

বাসদ এর ঢাকা মহানগর কাউন্সিল প্রস্তুতি পরিষদ গঠন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ঢাকা মহানগর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে মহানগর সংগঠক সামসুল আলম জুলফিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনার রশীদ ভুঁইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন প্রমূখ। কমরেড হারুনার রশীদ ভুঁইয়া বলেন, যে আঙ্খাকা বুকে ধারণ করে ছব্বিেেশ জুলাই অভ্যুত্থান হয়েছে ইউনুস ক্ষমতায় এসে উল্টো পথে হাটছে। তৌহিদী জনতার নামে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি দেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর অপচেষ্টায় লিপ্ত। মব সৃস্টি করে যখন তখন যেখানে সেখানে দেশবাসীর উপর হামলা আক্রমন চালাচ্ছে। অন্যদিকে উপদেষ্টাসহ এক শ্রেণীর লুটপাট-দূর্নীতি দেশের সীমাহীন আকার ধারণ করেছে।

এছাড়া একদল দখল, চাঁদাবাজি করে দেশের নিরীহ মানুষকে জিম্মি করে রেখেছে। আরেক দল বেহেস্তের টিকেট বিক্রি করছে।

হারুনার রশীদ ভূঁইয়া বলেন, এই সবের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবন্ধ করে সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠা করে জনগণে মুক্তিই একমাত্র পথ। সেই পথে সকলকে হাটার আহ্বান জানান। সভায় সামসুল আলম জুলফিকারকে আহ্বায়ক, জামাল শিকদারকে সদস্য সচিব করে কাউন্সল প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাকির হোসেন কাঞ্চন, সৈ, ই, হোসেন রুমেল, আবু তাহয়্যিত বাবু, সারমিন মাহমুদা মুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: