রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

হাদির ওপর গুলির ঘটনায় বিএনপির কর্মসূচি ঘোষণা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুষ্কৃতিকারীদের বিচার দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে প্রতিবাদ মিছিল করবে দলটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি।

বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ দুপুরে এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার সহিংস ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

প্রতিবাদ মিছিল সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয় বিবৃতিতে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: