রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এমপি প্রার্থী মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারী চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিনের নিকট রবিবার (২২ ডিসেম্বর) সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মহি উদ্দিন শহীদ পাটোয়ারী বলেন আমরা চৌদ্দগ্রামে একটি সুন্দর, সুশৃঙ্খল নির্বাচন চাই। যাতে সকল ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ক্বারী আব্দুল ওহাব, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবদুল কাদের সুমন মিয়াজী, আবুল কালাম, পৌর সভাপতি মাওলানা এয়াকুব, সেক্রেটারী রাকিবুল ইসলাম, মাওলানা ইলিয়াস, মাওলানা হানিফ, মাওলানা নোমান।

জগন্নাথদিঘী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল হাই সুমন মিয়াজী, উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়জুল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: