শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

শিবালয়ে মোবাইল কোর্টে ত্রিশ লক্ষ কারেন্ট জাল ধ্বংস, জেলেদের জরিমানা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মানিকগঞ্জের শিবালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ত্রিশ লক্ষ কারেন্ট জাল ধ্বংস ও জেলেদের জরিমানা করা হয়েছে।

শিবালয় উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার অপরাধে ৩০ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।

১৯ অক্টোবর ২০২০ সোমবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ এর ৩(১) ধারায় জেল ও জরিমানা করেন। এ ছাড়াও অভিযানের সময় জব্দ করা ত্রিশ লক্ষ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এসময় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন জানান, “মা ইলিশের প্রজনন নিশ্চিত করে চলতি মাসের ১৪ তারিখ থেকে টানা ২২ দিন ইলিশ মাছ ধরা,সরবরাহ ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার তারই প্রেক্ষাপটে এ অভিযান করা হয়েছে আগামীতে ও এ অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং তেওতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: