রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত-ডাঃ তাহের

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন দুইটি পক্ষে অবস্থান করছে। একটি পক্ষে একটি রাজনৈতিক দল। অন্যদিক আপামর জনতা ইসলামী জোটের পক্ষে। গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে উৎসবমুখর করতে দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চাইতে হবে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জামায়াতের কনকাপৈত ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক ভিপি সাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী পেয়ার আহমেদ প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: