রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সামসুল আলম জুলফিকার, বিশেষ প্রতিবেদক : মেঘালয় যুব সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যেগে সৎসঙ্গ ফাউন্ডেশনের সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে চাঁদপুর জেলা সাহিত্য একাডেমির মিলনয়াতনে শীতার্থদের মঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পবন কুমার দেওয়ানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন।
বিশেষ অতিথির বক্তব্যে দেন চাঁদপুর জেলা সৎসঙ্গ ফাউন্ডেশন সভাপতি লোকমান হোসেন হাবিব।
আর উপস্থিত ছিলেন, মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সাংগঠনিক সম্পাদক মানিক খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রতন সূত্রধর, সদস্য নুরজাহান, নাছিমা, তিশা, জান্নাত প্রমুখ।