রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে এসপিএল সিজন-১৭ মরহুম হারিস মিয়া সওদাগর শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
‎‎মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সদর উপজেলার নন্দনপুরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
‎‎সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।
‎স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাউথ আফ্রিকা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান।

‎এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রেদোয়ান রঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এড. মাহবুব খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, আলিফ মীম হাসপাতালের চেয়ারম্যান হাজি আমির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান নাসির, সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক শফিক হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল কিবরিয়া সোহেল, স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল কবির, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রুবেল, দপ্তর সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।

‎‎এর আগে টুর্নামেন্টোে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রিম মিম রয়েলস বনাম তোফায়েল এন্ড সন্স। এতে তোফায়েল এন্ড সন্স করে ২১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিম মিম রয়েলস। ‎‎পরে বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে প্রাইজমানি তুলে দেন অতিথিরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: