রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

চৌদ্দগ্রামে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধ:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে আগমন করবেন। এ উপলক্ষে বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা।

পৌরসভা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ও যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরাজী লাল্টু, সলিমুল্লা টিপু, আক্তার হোসেন, গিয়াস উদ্দিন, আমিনুল ইসলাম ছুট্ট, মাইনুল ইসলাম মাসুদ, দেলোয়ার হোসেন পাটোয়ারী অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা পূর্বে একটি আনন্দ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় ‘তারেক রহমান জিন্দাবাদ, গণতন্ত্র মুক্তি পাক’সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমনকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই মাঠে একবার জনসভা করেছিলেন। দীর্ঘ ২৯ বছর পর পুনরায় বিএনপির শীর্ষ নেতৃত্বের কোনো নেতা চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: