সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে শতাধিক দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীত নিবারণের লক্ষ্যে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কুটির’।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উত্তর কালিগঞ্জে অবস্থিত কুটিরের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুটিরের নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুটিরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মধুসূদন মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নিরঞ্জন মন্ডল, বিজীত কুমার বর্মন, কুটিরের সহ-সভাপতি সুকৃতি বসাক এবং নির্বাহী সদস্য উজ্জ্বল মন্ডল, রনজিত সরকার, সুভাষ ঘোষ, দুলাল হালদার ও সরোজিত মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।