লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর আসনের মজুপুর পাটোয়ারী বাড়িতে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এদিন তিনি পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান।