আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (নড়াইল) :
নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জয়পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।