আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
ওয়ালিউর রহমানকে সভাপতি এবং সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহাদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নড়াইল লোহাগড়া উপজেলা জিয়া পরিষদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ডঃ এ্যাডঃ এম এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ খোরশেদ তৌহিদ কোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২২ডিসেম্বর-২০২৫ লোহাগড়া জিয়া পরিষদ কমিটির আহবায়ক ওয়ালিউর রহমান ও সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহাদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।