রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
তাহিরপুর, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের পদে আলহাজ মো. খসরুল আলম নির্বাচিত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৬ সালের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে।
আলহাজ মো. খসরুল আলম তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ও বড়ছড়া আমদানিকারক গ্রুপের সভাপতি। তিনি শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের (সাবেক) সফল চেয়ারম্যান।
এছাড়াও তিনি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে ২০০৮ সাল থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে তার কার্যক্রমের পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে ব্যবসায়ী মহলে তিনি একজন পরিচিত মুখ হিসেবে গণ্য।
নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে আলহাজ মো. খসরুল আলম এক বিবৃতিতে জানিয়েছেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।