আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মো. দাউদ গাজী (৫০) নামে ইটভাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের আব্দুল মান্নান মোল্যার আগুন ব্রিকস্ ইট ভাটায় এ ঘটনা ঘটে।
মৃত দাউদ গাজী খুলনা জেলার পাইকগাছা থানায় কমেলা সুন্দরী গ্রামের মৃত জুব্বা গাজীর ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের আব্দুল মান্নান মোল্যার আগুন ব্রিকস্ ইট ভাটায় দাউদ গাজী ও তার ছেলে শাওন গাজীসহ আরো অনেকে কাজ করেন। তারা প্রায় ৪ মাস ধরে কাজ করছেন ওই ইটভাটায়। বুধবার সকাল ১১ টার দিকে দাউদ গাজী ইটভাটায় পানির পাম্প চালু করতে গেলে তার শরীল ভিজা থাকার কারণে বিদ্যুৎ স্পষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।