মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারের নতুন ভবনে “মেসার্স আকাশ এন্টারপ্রাইজ” নামে একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন গণমাধ্যমকর্মী মোঃ আকাশ চৌধুরী।
শনিবার (১৪ মার্চ ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রভাষ চন্দ্র রায়। উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পিপি সুজাউদ্দিন বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার নাছিমা হামিদ সিমু, মানিকগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ মিজানুর রহমান, মহাদেবপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান, মানিকগঞ্জ সদর জিয়া মঞ্চের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, মোঃ আবুল কালাম, “মানিকগঞ্জ উন্নয়নের পথে” পত্রিকার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন এবং এলাকার ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।