বরিশাল ব্যুরো : সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় নির্ধারণে বরিশালে সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও জেলা কমিটি পুনর্গঠন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকাল ৩টায় বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রণজিত কুমার দত্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সৎলোক আশ্রমের সেবায়েত দীপক দাস গুহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার, উপদেষ্টা ডাঃ শেখ সহিদ রুদ্ধ, গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আইয়ুব রানা এবং কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক গীতা পালমা।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা সভাপতি আব্দুল লতিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ হাওলাদার, সাংবাদিক হাসান সরদার জুয়েল, সাংবাদিক মাহবুবুল ইসলাম, বরিশাল জেলা সরকারি কর্মচারী সমিতির সদস্য সচিব গনি শেখ, বরিশাল জেলা হোটেল মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি নান্নু মিয়া এবং সৎসঙ্গ ফাউন্ডেশনের উজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আঃ রহিম সরদারসহ অনেকে।
সভা শেষে সর্বসম্মতিক্রমে রণজিত কুমার দত্তকে সভাপতি এবং আঃ রহিম সরদারকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি করা হয় আব্দুল লতিফকে।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন সাংবাদিক মশিউল আলম পলাশ, সাংবাদিক হাসান সরদার জুয়েল ও সাংবাদিক ডাঃ মাহবুবুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় বিপ্লব কুমার হাজারিকে, কোষাধ্যক্ষ শাহিন মোল্লা, প্রচার-প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আইরিন সিকদার, যুব বিষয়ক সম্পাদক রনি হাওলাদার এবং সদস্য হিসেবে দুলাল মাস্টার, অশোক কুমার দাস ও মিজানুর রহমানকে নির্বাচিত করা হয়।
সভায় বক্তারা সমাজ থেকে মাদক, সহিংসতা ও অবক্ষয় দূর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।