মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : মঙ্গলবার ২৪ মার্চ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় আয়োজিত শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা উপলক্ষে শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য,জনাব শেখ মোঃ আব্দুল্লাহ; পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম; উপজেলা নির্বাহী অফিসার, সিরাজদিখান জনাব রুম্পা ঘোষ; মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা, দর্শনার্থীদের সুবিধা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়। মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, স্বেচ্ছাসেবক মোতায়েন, নারী, শিশু ও প্রবীণ দর্শনার্থীদের জন্য পৃথক সহায়তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্হষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সর্বোপরি, উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।