
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার সততা ও জনসেবার জন্য ইতোমধ্যেই সাধারণ মানুষের মুখে মুখে পরিচিত হয়ে উঠেছেন।
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো তিনি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নিয়মিত তহবিল থেকে অনুদান প্রদান করা হচ্ছে। এছাড়াও ইউনিয়নের সকল ইমামদের জন্য ঈদ বোনাসের ব্যবস্থা করেছেন তিনি।
অবকাঠামো উন্নয়নেও তার ভূমিকা প্রশংসনীয়। ইউনিয়নের বিভিন্ন স্থানে ইটের সড়ক নির্মাণ ও কালভার্ট স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন।
গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার অন্যতম মানবিক উদ্যোগ। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে নগদ অর্থ সহায়তা প্রদান, চিকিৎসা খাতে অসচ্ছল মানুষের জন্য লাখ লাখ টাকার অনুদান দিয়ে যাচ্ছেন তিনি।
এছাড়া আজগানা ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজে তার উল্লেখযোগ্য আর্থিক সহযোগিতা রয়েছে বলে জানা যায়।