স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
"জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ ও লোহাগড়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ খায়রুল আলম। লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক শেখ ইকবাল হাসান শিমুলের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন, মো. মাহাফুজুল ইসলাম মন্নু, সরদার রইচউদ্দীন টিপু, মো. রেজাউল করিম, আব্দুল্লাহ আল মামুন, কাজী ইমরান প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার সাংবাদিকরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।