মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : বৃহস্পতিবার (৭ মে) মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ জেলাধীন গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী খাল পুনঃখনন (২.১০৬৫ কি. মি) কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব মৌসুমী মাহবুব
এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, গজারিয়া, জনাব মোঃ মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জনাব মুহম্মদ মুবিনুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, হোসেন্দী খাল পুনঃখনন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়নে এ প্রকল্প বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।