মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১২-০৫-২০২৬ খ্রি. বিকাল ১৫.১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নৈরপুকুরপাড় সাকিনস্থ জনৈক নুর মোহাম্মদ এর মালিকানাধীন কাঠাঁল বাগানের সামনের পায়ে হাটা কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উজ্জ্বল দপ্তরী (৪৭), পিতা- মৃত আমির হোসেন দপ্তরী, সাং- নৈরপুকুরপাড়, থানা ও জেলা- মুন্সীগঞ্জ'কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।